“সিলেটে ট্যুর গাইডদের কে প্রজন্ম পরিষদের ঈদের পান্জাবী বিতরন”
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৯:১০,অপরাহ্ন ২৮ জুলাই ২০২০ | সংবাদটি ৫৩৮ বার পঠিত
বাংলাদেশের ট্যুর অপারেটরদের সংগঠন প্রজন্ম পরিষদের পক্ষ থেকে সিলেটের জাফলং পর্যটকবাহী ফটোগ্রাফার ও ট্যুর গাইডদের জন্য ঈদ উপলক্ষে পান্জাবী প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে প্রজন্ম পরিষদের পক্ষে এই পান্জাবী তুলে দেন পরিষদের সদস্য এবং হাব বাংলাদেশের যুগ্ন মহাসচিব জহিরুল কবির চৌধুরী সীরু জৈন্তাও জাফলং ট্যুরিষ্ট এলাকার ট্যুরিষ্ট পুলিশের ইনচার্জ ওসি রতন শেখ, জসিম উদ্দিন ও ট্যুরিষ্ট পুলিশের কর্মকর্তাপরিষদের পক্ষ থেকে ৩০ জন ট্যুর গাইডকে এই ঈদউপহার দেওয়া হলো। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় পর্যটনের সাথে জড়িত প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থ সহায়তা করে যাচ্ছে এই পরিষদ। উল্লেখ্য ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ( টোয়াব) নির্বাচনের সময় “এক সাথে বহুদুর “এই স্লোগানে প্রজন্ম পরিষদ গঠন করা হয়।এরপর থেকে সারা দেশের পর্যটন উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রজন্ম পরিষদ।









