ঈদ উপহার নিয়ে বন্যা দুর্গতদের পাশে হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৪৬,অপরাহ্ন ২৯ জুলাই ২০২০ | সংবাদটি ৩৭৯ বার পঠিতআনহার বিন সাইদ ঃ
মঙ্গল ও বুধবার দুইদিন ব্যাপী বন্যাবিধ্বস্ত গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার, নলুয়া, এখলাসপুর ও রামগঞ্জ গ্রামের বন্যায় তলিয়ে যাওয়া অন্তত ৫০ টি পরিবারে হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন সিলেট, বাংলাদেশের পক্ষ থেকে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব জনাব কয়েস আহমদ, উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম জুয়েল, ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব নজিব আলী, রামগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি সাবেল আহমদ, হিলফুল ফুযুলের জেনারেল সেক্রেটারি মুফতি নূর মোহাম্মদ নিহাল, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হুসাইন মাহমুদ, অর্থ সম্পাদক হাফিজ আরিফ বিল্লাহ, সামাজিক ব্যাক্তিত্ব জুবায়ের আহমদ, কবির আহমদ।
দায়িত্বশীল ও সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেবুল আহমদ, হাসান মাহমুদ, এমরান আহমদ, মাওলানা এম এ করিম তালুকদার, আব্দুল্লাহ আল মামুন সাজু, এইচ সানি, আব্দুল কাইয়ুম মুন্না, শাহেদ আহমদ,আহমদ জিবার,সাইদুল হাসান, হারুনুর রশিদ, আব্দুস সামাদ, আরিয়ান রাহিন প্রমুখ।
হিলফুল ফুযুলের গ্রহণ করা ফাইভ স্টার প্রজেক্টের চতুর্থ ধাপ সম্পন্ন করতে পারায় হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফয়সাল মালেক সাহেব এবং ভাইস চেয়ারম্যান বৃন্দ সকল দানশীল, দায়িত্বশীল, সদস্য, উপদেষ্টা এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।









