করোনা জয় করলেন দক্ষিণ সুরমা থানার এসআই স্নেহাশীষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:০১,অপরাহ্ন ০৬ আগস্ট ২০২০ | সংবাদটি ৪৭১ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) স্নেহাশীষ পৈত্য’র করোনা নেগেটিভ হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত ১১ টায় পুলিশ লাইন হাসপাতাল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, গত ২০ জুলাই (সোমবার) সিলেট জেলা পুলিশ লাইন হাসপাতাল তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এতে তিনি চৌদ্দদিন কোয়ারান্টাইনে থেকে ৪ আগস্ট তিনি পূণরায় নমুনা দিয়েছেন। বুধবার (৫ আগস্ট) সেই প্রতিবেদন আসে। এতে তার করোনা নেগেটিভ হয়েছে।
স্নেহাশীষ পৈত্য বলেন, সৃষ্টিকর্তার উপর শুকরিয়া জানিয়ে বাবা-মা, ইউনিটের সকল সদস্যসহ, এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।









