কাস্টঘর থেকে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১১:৩২:১০,অপরাহ্ন ০৮ আগস্ট ২০২০ | সংবাদটি ৩২০ বার পঠিতনগরীর কাস্টঘর এলাকা থেকে মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৭ আগস্ট) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ আগস্ট ১ টা ৫৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিয়র অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাহিদ হাসান এবং অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইনের নেতৃত্বে এসএমপির কোতোয়ালি থানাধীন কাস্টঘর (সুইপার কলোনি) এলাকা থেকে মাদক মামলার ৩টি ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি কার্তিক লাল বাশফোরকে (৩০) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।









