নগরী থেকে ফেন্সিডিলসহ আটক ১

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:০১:৫২,অপরাহ্ন ১৫ আগস্ট ২০২০ | সংবাদটি ৩১৮ বার পঠিতসিলেট মোগলাবাজার থানাধীন ২৭ নং ওয়ার্ডের আলমপুর থেকে ফেন্সিডিলসহ ইমন আহমদ(২৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে স্থানীয় জনতার সহযোগিতায় র্যাব তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসমপির মোগলাবাজার আলমপুর বাগান বাড়ির সামনে পাক রাস্তার উপর থেকে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করে ইমন আহমদকে আটক করে। ইমন বিয়ানীবাজারের ইসলাম উদ্দিনের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।









