সিলেটে চলছে ট্রক ধর্মঘট
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:০৮:১৬,অপরাহ্ন ২৩ আগস্ট ২০২০ | সংবাদটি ৩৭৭ বার পঠিত

হাসান আহমদ চৌঃ গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটে জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় বাঁশকল বসিয়ে টাকা নেওয়া বন্ধের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়কে আজ রোববার সকাল ছয়টা থেকে পণ্যবাহী পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করছে।জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বানে সিলেট জেলায় ৭২ ঘণ্টার এ ধর্মঘট চলছে। তাই আজ সিলেট জেলায় ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি আদায় না হলে ৭২ ঘণ্টা পর পুরো সিলেট বিভাগে এ কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।ধর্মঘটের বিষয়ে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, সিলেট–তামাবিল মহাসড়কে বাঁশকল বসিয়ে রয়েলটির নামে চাঁদাবাজি করা হচ্ছে। ইজারাদারদের এই চাঁদা আদায় বন্ধের দাবিতে গতকাল শনিবার রাতে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ থেকে ধর্মঘট পালনের কর্মসূচি আহ্বান করা হয়। তাই আজ সকাল থেকে কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকেরা স্বেচ্ছায় যানবাহন চালাচ্ছেন না।পণ্যবাহী পরিবহন শ্রমিকরা জানান, সড়কে বাঁশ ফেলে পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধের জন্য ২০১৫ সালে উচ্চ আদালতে রিট করেছিলাম। সড়কে বাঁশ টাঙিয়ে রয়েলটি আদায় করা যাবে না বলে আদেশও দিয়েছিলেন আদালত। কিন্তু সেই চাঁদাবাজি আবার শুরু করা হয়েছে।
শ্রমিকরা জানান, চাঁদা নেওয়া বন্ধের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ জন্য পুরো জেলায় ধর্মঘট আহ্বান করা হয়েছে।








