ওসমানীনগরে কোচিং এসোসিয়েশন’র কমিটি গঠন সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১১:৩৩,অপরাহ্ন ২৩ আগস্ট ২০২০ | সংবাদটি ৩৩৮ বার পঠিতওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে “একীভূত শিক্ষা, হোক মোদের দীক্ষা “এই শ্লোগানকে সামনে রেখে রবিবার (২৩ আগস্ট) ওসমানী নগর কোচিং এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে খসড়া গঠনতন্ত্র অনুমোদিত ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় তাজপুরস্থ শিরোপা কোচিং সেন্টার’র পরিচালক মোজাহিদ আলীকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।
কার্যকরী কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি এম,এ তাহের, সহ-সভাপতি নিউটন ধর, সাধারণ সম্পাদক জুলফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন দেব, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ মোজাক্কির আহমেদ নাজু, কমিটির সদস্য নাহিদ আহমদ, কাউছার আহমদ।
এছাড়াও সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ দেব, হাবিব মিয়া, সাদিকুর রহমান, শিপা নুর, নাদিম হোসেন দিপু, মোনাঈম আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।









