logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

এক কিলোমিটার রাস্তার জন্য দুই উপজেলার হাজারো মানুষের দুর্ভোগ

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৪৫:২৪,অপরাহ্ন ২৫ আগস্ট ২০২০ | সংবাদটি ৪০৪ বার পঠিত

আবুল কাশেম অফিক,বালাগঞ্জ:
মাত্র এক কিলোমিটার রাস্তায় কাদার কারণে দুই উপজেলার বালাগঞ্জ-ওসমানীনগরের হাজারো মানুষ দুর্ভোগ চরম দূর্ভোগ পোহাচ্ছেন।

জানাযায়, সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার দেওয়ানবাজার ও উছমানপুর ইউনিয়ন পরিষদের সংযোগস্থল তালতলা বাজার থেকে খালেরমুখ বাজার থেকে মোমিনপুর গ্রামের মধ্য দিয়ে যাতায়াতের রাস্তা স্থানীয় জনগনের সীমাহীন দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় মোমিনপুর, মীরপুর, তালতলা, বশিরপুর, দৌলতপুর, বনগাঁও, জামালপুর, আজিজপুর ও নলজুড় সহ প্রায় ১০টি গ্রামের হাজারো সাধারণ মানুষ ওই ১ কি:মি: রাস্তা ব্যবহার করে বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলাসহ সিলেটে যাতায়াত রক্ষা করে থাকেন।

এলাকাবাসী জানান, অনেকগুলো গ্রামের সেতুবন্ধন তৈরী করেছে এ রাস্তাটি। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে হাজারো মানুষ চলাচল করেন এই রাস্তা দিয়ে, কিন্তু প্রায় ৩০বছর যাবত রাস্তাটির নাজেহাল অবস্থার মধ্যে পরে রয়েছে। ফলে এলাকার জনসাধারণকে যাতায়াতের জন্য একরক কাদাজলের সাথে যুদ্ধ করে চলাচল করেতে হচ্ছে স্থানীয় জনসাধারণকে।
রাস্তার এই বেহাল দশার জন্য সামাজিক বন্ধন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যের সহ নানামুখী প্রতিবন্ধকতায় মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষ।

দুই উপজেলার মধ্য দিয়ে রাস্তাটি অতিবাহিত হলেও বালাগঞ্জ উপজেলার অংশ অনেক আগেই পাকাকরণ হয়ে গেছে। কিন্তু ওসমানীনগর উপজেলার বাকী অংশ (এক কিলোমিটার) ইটসলিং কিংবা পাকাকরণ হয়নি।
এলাকাবাসীরা বার বার এ বিষয়ে স্থানীয় জন-প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের অবগত করেও আশ্বাস ছাড়া আর কিছুই পাননি।
এছাড়াও ওই রাস্তা দিয়ে মোমিনপুর মহিলা মাদ্রাসা, সপ্তমৌজা তালতলা আজিজপুর মাদ্রাসা, মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাইম একাডেমী আজিজপুর বাজার, আজিজপুর উচ্চ বিদ্যালয়, নবগ্রাম হাজী মোঃ ছাইম উচ্চ বিদ্যালয়, মাদার বাজার এফইউ সিনিয়র আলিম মাদরাসাসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন।

এ বিষয়ে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম জানান, ঝড় কিংবা বৃষ্টি হোক আমাদের ও কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিনই এ সড়ক ব্যবহার করে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত এবং বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আজিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামসুল ইসলাম বলে, প্রায়ই আমাদের ক্লাস কার্যক্রমে সময়মত অংশগ্রহন করতে পারিনা। কখনও ধুলা-বালি নাকে মুখে ডুকে ইনফ্লু রোগ সৃষ্টি হয় এবং বর্ষাকালে রাস্তাটিতে মারাত্মকভাবে কাদাজলে পিচ্ছিল হয়ে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে দাড়ায়।

এব্যাপারে ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পল্লী চিকিৎসক এনামুল হক জানান, প্রায় ৩০বছর থেকেই রাস্তাটির একই অবস্থা। অসুস্থ্য হলে গ্রামের লোকজন সেবা গ্রহন করতে এইরাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়। এলাকার বেশীর ভাগ মানুষ কৃষিজীবী ও মৎসজীবী এবং প্রতিনিয়ত কৃষিপণ্য নিয়ে এই রাস্তা দিয়ে বাজারজাত করতে হয়। ফলে প্রতিনিয়ত ব্যবসায়ীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়।

সড়ক না হওয়ার সম্ভাবনা উল্লেখ করে উছমানপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ময়নুল আজাদ ফারুক জানান, আমি আমার জায়গা থেকে অনেকবার উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি এখন পর্যন্ত কোন কাজ হয়নি। আদৌ এই সমস্যার সমাধান হবে কি-না আমার জানা নেই।

এব্যাপারে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম বলেন, আমি উপজেলায় নতুন যোগদান করেছি, এই রাস্তাটি অতিসত্বর পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

তবে এ বিষয়ে ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী বলেন, আমি সড়কটি দেখেছি। এলাকাবাসী যদি রাস্তার আইডি নিয়ে আমার সাথে যোগাযোগ করেন আমি ইনশাআল্লাহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

রাস্তাটি শীঘ্রই পরিদর্শন করবেন বলে, সিলেট ২ আসনের সাংসদ সদস্য মোকাব্বির খান জানান, এলাকাবাসী সড়কের বিষয়টি নিয়ে আমার সাথে কথা বলেছেন, অবশ্যই বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি। এবং আমি অতিদ্রুত একজন প্রকৌশলী নিয়ে সড়কটি পরিদর্শন করে আসব। রাস্তাটির সমস্যা সমাধান হবে বলে আমি আশাবাদী।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top