মুন্সিপাড়া থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১২:১২:২১,অপরাহ্ন ৩১ আগস্ট ২০২০ | সংবাদটি ৩১২ বার পঠিতসিলেট নগরীর মুন্সিপাড়া থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৩০ আগস্ট) বেলা ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও সহকারী পুলিশ সুপার(এএসপি) মো. আফসান- আল- আলম এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল তাকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে।
গ্রেপ্তারকৃত মো. শুকুর (৩২) সিলেট নগরীর মুন্সিপাড়ার শফিক মিয়ার ছেলে।
জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।









