কানাইঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র প্রার্থী এ এইচ এম ইসলাম উদ্দীন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৭:১৮,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩২৫ বার পঠিতনির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী কানাইঘাট পৌরসভা নির্বাচনের তফসীল আগামী মাসে (অক্টোবরে) এবং ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর প্রেক্ষিতেই পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা শুরু করে দিয়েছেন তাদের নির্বাচনী তৎপরতা।
কানাইঘাট পৌরসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যে কোশল বিনিময় ও নির্বাচনের প্রস্তুতি কার্যক্রম শুরু করছেন গত নির্বাচনে ১ও ২ নং ওয়ার্ডের একমাত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল মেম্বার সাহেবের ছোট ভাই কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক ক্যাশিয়ার এ এইচ এম ইসলাম উদ্দীন।
পূর্ব সিলেটের সর্ববৃহৎ সামাজিক প্লাটফর্ম কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান স্থায়ী পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দীন গত নির্বাচনে প্রার্থী হয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন এবং এবারের নির্বাচনে তিনি অনেক ক্ষেত্রেই এগিয়ে থাকবেন।
গতকাল তিনি কানাইঘাট টাইমসের সাথে আলাপচারিতায় বলেন যে আগামী নির্বাচনে আমি আমার এলাকার মানুষের স্বার্থে প্রার্থী হচ্ছি। বিশেষ করে গত ৫ বছরেও লক্ষীপুর -বদিকোনা রাস্তাটির সংস্কার না হওয়াটা দুঃখজনক। সাধারণ মানুষের দাবী ও এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আমি সকলের দোয়া প্রার্থী । আশা করছি কানাইঘাটের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সবাই আমাকে সমর্থন দিবেন।
উল্লেখ্য যে মি. ইসলাম উদ্দীন পৌরসভার ২ নং ওয়ার্ডের বদিকোনা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, উনার বড় ভাই মরহুম জালালা উদ্দীন মেম্বার ও কমিশনার শরীফ সাহেব দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধিত্ব করে আসছেন।









