খিদিরপুর থেকে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:২১:১০,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩৩৬ বার পঠিতএসএমপির শাহপরান থানার খিদিরপুর এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার আসামি ডালিম আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শাহপরান থানার খিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ডালিম শাহপরান থানার দত্তগ্রাম এলাকার ইমরান মিয়া ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং মিডিয়া অফিসার এএসপিও বাইন এর সমন্বয়ে গঠিত সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি আভিযানিক দল।
র্যাব জানায়, এসএমপির এর শাহপরান থানার (খিদিরপুর) এলাকায় অভিযান পরিচালনা করে শাহপরান থানার হত্যা চেষ্টা মামলার একজন আসামি গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে শাহপরান থানায় মামলা নং- ১০,তারিখ ০৯/০৬/২০১৯ ধারা-৩২৬/৩৪১/৫০৬/৩২৩/৩০৭ রুজ থাকায় তাকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









