সিলেট মিলেনিয়াম অফিস মালিক আহ্বায়ক কমিটি গঠন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১৯:০৫,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩৪৩ বার পঠিতনুরুজ্জামান মনিরের সভাপতিত্বে সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স এর অফিস মালিক ও প্রতিনিধিদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মিলেনিয়াম অফিস মালিক কমিটি নামে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংঠনের উপবিধি তৈরি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন পর্যন্ত দায়িত্ব পালনের লক্ষ্যে জনাব ওহিদুল ইসলাম লিমন আহ্বায়ক ও আবু জাফর তাহেরকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সর্ব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটির সদস্যদের হলেন, সামছুল ইসলাম, মোহাম্মদ শফিক ,আবু হানিফ তারেক।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মিলেনিয়ামের অফিস মালিক নুরুজ্জামান মনির, হালিম আহমেদ, জাহিদ হাসান ,জগত জ্যোতি দেব পুরকায়স্থ, ওহিদুল ইসলাম লিমন, সামছুল ইসলাম, নাজিম উদ্দিন,শফিক,খালেদুল হাসান, ফারহান আহমেদ শোয়েব, সাজ্জাদুর রাহমান পলাশ, আবু হানিফ তারেক, আবুজাফর মোঃ তাহের, আক্তার, এহসানুল কারিম চৌধুরী রিমন, ফামান্না বিনতে হোসাইন, দোহা বারাকাত, নুরুল ইসলাম রাজু ,রেজওয়ান আহমেদ, হোসাইন আহমেদ , আমিরুল ইসলাম চৌধুরি, রমা কান্তা দে , মোখলেছুর রহমান , দেবব্রত পাল ,হোমায়োন কবির,আর কে চৌধুরি, ফারহানা।









