বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০১:১২,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩৮৫ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালীবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় অভিযান পরিচালনা করে ২টি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহের অভিযোগে ৩০০০ টাকা ও মাস্ক ব্যবহার না করায় ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল।
এসময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বালাগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বালাগঞ্জ উপজেলা প্রশাসনের লোগো সম্বলিত মাস্ক বিতরণ করা হয়।









