logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

লাকী রানী পালকে পরিকল্পিতভাবে হত্যা করেছে শশুরবাড়ির লোকজন
পাল্টা সংবাদ সম্মেলনে বাদীর অভিযোগ

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১১:৫৩:২৪,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩২৮ বার পঠিত

কোনো দুর্ঘটনায় নয় লাকী রানী পালকে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বামীসহ তার শশুরবাড়ির লোকজন। ঘটনাটি ধামাচাপা দিতে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে হত্যাকান্ডে জড়িতরা। বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মামলার বাদী ফেঞ্চুগঞ্জ থানার কটালপুর পালপাড়া গ্রামের এবং বর্তমানে নগরীর সোবহানীঘাট এলাকার বাসিন্দা প্রদীপ পালের মেয়ে প্রিয়াংকা রাণী পাল।
লিখিত বক্তব্যে প্রিয়াংকা রানী পাল বলেন, আমার বড় বোন লাকী রাণী পালের সাথে ২০১৮ সালের ১ মার্চ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সেনগ্রামের হলধর চন্দ্র পালের পুত্র স্কুল শিক্ষক হিমাদ্রী পালের বিয়ে হয়। বর্তমানে তাদের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমার বোন বিয়ের আগ থেকেই পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট অফিসে কম্পিউটার ডাটা অপারেটর পদে চাকুরি করতো। বিয়ের পর থেকে লাকির স্বামী ও শ্বশুরালয়ের লোকজন বেতনের সমস্ত টাকা নিয়ে নিত। শুধু তাই নয়, হিমাদ্রী পাল প্রায়ই আমাদের বাসা থেকে টাকা নিয়ে দিতে লাকিকে চাপ প্রয়োগ করতো। কিন্তু আমার বোন তাদের কথায় সায় না দেয়ায় তারা প্রায়ই আমার বোনকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করতো। আমার বোন বিষয়টি অনেকবার আমাদেরকে জানিয়েছে। অবুঝ সন্তানের দিকে থাকিয়ে সে অনেক সময় মুখ বুঝে এগুলো সহ্য করেছে। এমনকি আমার বোনের বেতনের পুরো টাকা তারা নিয়ে গেলেও তাকে অফিসে যাথায়াতের খরচ দিতে কার্পন্য করতো। পাউবো থেকে আমার বোনকে সরকারি কোয়ার্টারে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু তার স্বামী তাকে নিয়ে সরকারি কোয়ার্টার কিংবা নগরীর মেজরটিলা এলাকায় হিমাদ্রী পালদের নিজস্ব বাসায় রাখতে রাজি হয়নি। যে কারণে বাধ্য হয়ে আমার বোন দীর্ঘপথ পাড়ি দিয়ে তাদের গ্রামের বাড়ি থেকেই অফিসে আসা-যাওয়া করতো।
প্রিয়াংকা বলেন, গত ৯ আগষ্ট আনুমানিক রাত ৮ টা ৩০ মিনিটের দিকে আমার বাবার মোবাইলে লাকীর শ^শুড় হলধর চন্দ্র পাল কল দিয়ে বলেন, লাকীর শরীরে আগুন লেগেছে। আমরা ওসমানী হাসপাতালে নিয়ে যাচ্ছি । এমন খবর শুনে আমরা হতভম্ব হয়ে পড়ি। কোন কিছু বুঝে উঠার আগেই আমি এবং আমার বাবা প্রদীপ পাল দ্রুত হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি আমার বোনের শরীরের প্রায় ৯০ শতাংশ আগুনে পুড়ে গেছে। আমি বোনের সাথে কথা বলার চেষ্টা করি। তাকে কিভাবে এবং কারা আগুন দিয়ে পুড়িয়েছে বিস্তারিত তিনি আমাকে বলেন। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় এবং লাকীর অবস্থা ক্রমশঃ খারাপের দিকে যাওয়ায় ডাক্তাররা তাকে আইসিইউতে নিয়ে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট ভোর সাড়ে ৪ টার দিকে আমার বোন মারা যান। আমার বোনকে আহত অবস্থায় যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার স্বামী হিমাদ্রী পাল ও শ্বাশুড়ি শিখা রাণী পাল একবারের জন্যও হাসপাতালে আসেনি। ময়না তদন্ত শেষে আমার বোনের লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি সেনগ্রামে চলে যান সবাই। ১০ আগষ্ট সকাল ৯ টার দিকে পুলিশ ও লাকীর শ^শুর আমার বাবাকে থানায় যেতে বলেন। আমার বাবা একজন হার্টের রোগী এবং মানষিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় থানায় যান। এ সময় তারা থানার বাইরে আমার বাবাকে হুমকি দিয়ে বলে, তাদের কথামত স্বাক্ষর না দিলে তারা আমার বোনপুত্র (ভাগনা) হিরক পালকে মেরে ফেলবে। আসামীগণের হুমকি ও আমার বোনের শিশু সন্তানের প্রাণের নিরাপত্তার কথা ভেবে আমার বোনের মৃত্যু সংবাদটি বাবা লিখিতভাবে মোগলাবাজার থানাকে অবহিত করেন। তাদের আগের তৈরি কাগজে আমার পিতার স্বাক্ষর তারা জোরর্পবক নিয়ে নেয়। যা আমরা পরিবারের লোকজন কিছুই জানতে পারিনি।
প্রিয়াংকা রানী পাল বলেন, মৃত্যুর আগে আমার বোন বলে যান তার স্বামী, দেবর, শাশুড়ি ও শশুর মিলে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার প্রায় সমস্ত শরীর পুড়ে যাবার পর তারা তাকে হাসপাতালে নেয়। তারা পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে গত ১৭ আগষ্ট এসএমপির মোগলাবাজার থানায় হত্যা মামলা দায়ের করি। মামলা নং ১২। এ মামলায় লাকীর স্বামী হিমাদ্রী পালকে প্রধান আসামি করেছি। অন্য আসামিরা হলেন, লাকীর শ^াশড়ী শিখা রাণী পাল, দেবর হিমেল পাল এবং শ^শুর হলধর চন্দ্র পাল। আসামিদের গ্রেপ্তারে প্রিয়াংকা রানী পাল প্রশাসনের উধ্বর্তন মহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে প্রিয়াংকা রানীর বাবা, মা ও দুই বোন উপস্থিত ছিলেন।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top