সিলেটের বিশ্বনাথ থেকে মাদরাসা ছাত্র নিখোঁজ!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৭:২২,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৮৭৫ বার পঠিতনিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথ থেকে এক মাদরাসার ছাত্র নিখোঁজ রয়েছে। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আজেফর আলীর ছেলে শাকিল আহমেদ(১৭)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল গতকাল বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর নিজ বাড়ি থেকে হবিগঞ্জ মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।
ছেলেটির গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, লম্বা প্রায় ৫ ফুট, তার পড়নে ছিলো একটি গাঢ় সবুজ রঙের একটি পাঞ্জাবী ও একটি বাদামি রঙের প্যান্ট। সাথে ছিলো একটি ব্যাগ এবং ব্যাগের ভিতরে কোরান শরিফ ও কিছু কাপড়চোপড় ছিলো।
সে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ফকিরাবাদ হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানার একজন ছাত্র। সে ১৭ পারা হাফেজ।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্মের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনিত অনুরোধ করা হলো-01767043685









