ব্রিগেডিয়ার জেনারেল পদে তোয়াফেল মোস্তফার পদোন্নতি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪০:৫৬,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৮৫৭ বার পঠিতপর্যটন উপজেলা খ্যাত গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের কৃতি সন্তান সিলেট বাসীর প্রিয় মুখ র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা শেরওয়ার রানা (পিএসসি) বিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ায় গোয়াইনঘাট উপজেলা পোল্ট্রি খামারী কল্যাণ ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ্য থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সমিতির সদস্য বৃন্দ।
আজ সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মোঃ জমির উদ্দিন সেক্রেটারি মোঃ মুহিবুল করিম এক যৌত বিবৃতিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধন মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ব্রিগেডিয়ার তোফায়েল মোস্তফা শেরওয়ার রানার সু সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌঃ,প্রচার সম্পাদক ডিলার রুহেল আহমদ,দফতর সম্পাদক আতাউল্লাহ উসমানী, প্রমুখ









