গোলাপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৬:৩১:০৮,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩০০ বার পঠিতসিলেটের গোলাপগঞ্জে গাঁজা সহ মো. আলেখ হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকাদক্ষিণ-গোলাপগঞ্জ রোডের খাসিখাল ব্রিজের উপর থেকে তাকে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
আলেখ হোসেন বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের মৃত আরমিছ আলীর ছেলে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় (মামলা নং-১০) একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার রনকেলী উত্তর গ্রামের ঢাকাদক্ষিণ-গোলাপগঞ্জ রোডের খাসিখাল ব্রিজের উপর থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আলেখ হোসেনকে আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।









