ওসমানী হাসপাতালে বন্ধ হচ্ছে করোনার চিকিৎসা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:০৩:৪৯,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ২৮৩ বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত রোগী না পাওয়ায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের ১২টি হাসপাতালে করোনা চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিচ্ছে সরকার। কেননা এসকল হাসপাতাল চালাতে সরকারের অর্থ ব্যয় হচ্ছে, লাগছে জনবল ও যন্ত্রপাতি।
এরইমধ্যে একটি হাসপাতালে করোনা চিকিৎসা বন্ধ করা হয়েছে। এই সপ্তাহে আরও তিনটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।








