নিরাপদ এলপিজি ট্রেড সেন্টার শুভ উদ্বোধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:১৪:২৬,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৪৭৪ বার পঠিত
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমার চন্ডিপুলে নিরাপদ এলপিজি ট্রেড সেন্টার শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে ২৩ সেপ্টেম্বর বুধবার সন্ধায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নিরাপদ এলপিজি ট্রেড সেন্টার সত্বাধিকারী সাজাদুর রহমান সাব্বির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ক রিয়েল এস্টেট প্রাঃ লিঃ এর এমডি মুহাম্মদ মুনতাসির আলী । তিনি বলেন, ব্যবসা আমাদের নবীর সুন্নত। সততা ও নীতির সহিত ব্যবসা করিলে সাফল্য অর্জন করা যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি আরবান প্রোপার্টির প্রাঃ লিঃএমডি মোঃ দিলওয়ার হোসাইন, বসুন্ধরা এলপি গ্যাসের সিলেটের ডিপোর সত্তাধিকারী আক্তার হোসেন রাসেল, হলি আরবান প্রোপার্টিজ এর ডাইরেক্ট হেলাল আহমদ, সিলেটের ওমেরা এলপি গ্যাস ডিপোর সত্তাধিকারী মোহাম্মদ মহসিন, বেক্সিমকোং এলপি গ্যাস ডিস্টিবিউটর ইকবাল হোসাইন, বিএম এলপি গ্যাস ডিস্টিবিউটর মহসিন আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী তৈমুছ আলী, সেলিম আহমদ, আজমল হোসেন, ফয়ছল আহমদ, বাবুল আহমদ প্রমুখ।









