জগন্নাথপুরে দাদা-নাতীর অসামাজিক কার্যকলাপের “ভিডিও” নিয়ে এলাকায় তোলপাড়!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৩২,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৮৪৫ বার পঠিতনিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দাদা-নাতীর অসামাজিক কাজে লিপ্ত থাকার একটি ভিডিও নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইলগাঁও ইউনিয়নে।
পাইলগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অলৈতলী গ্রামের বাসিন্দা, পল্লবী আর্দশ উচ্চ বিদ্যালয়ের (এড. হক) কমিটির অভিবাবক সদস্য গোলাম রব্বানী ও একই গ্রামের শিশু-ছেলের সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় ধারণকৃত একটি ভিডিও নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, দেশ-বিদেশে সমালোচনা। উক্ত অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করছেন সমাজের সচেতনরা।
জানাগেছে, গোলাম রব্বানী তার নাতী বয়সের ছেলের সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় একটি ভিডিও বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাদের অনৈতিক কাজে লিপ্ত থাকা ওই ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত গোলাম রব্বানী তার এ অপকর্ম ঢাকতে নানান কৌশলি পথ অবলম্বন করেন। একেক সময় একেক ধরনের কথা বলেন যেমন শাখ দিয়ে মাছ ঢাকতে চেষ্টা।
নাম প্রকাশে অনেচ্ছুক এলাকার অনেকেই জানান, বিষয়টি লজ্জাজনক, নাতীর বয়সের ছেলের সাথে অসামাজিক কাজের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর সচেতন এলাকার ছোট-বড় মানুষ তাকে ঘৃণা করছে। এঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবকদের মধ্যেও চলছে চাপা ক্ষোভ।
এলাকার সচেতন ব্যক্তিরা, গোলাম রব্বানী কর্তৃক শিশু-ছেলের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার বিষয়টি দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন। অন্যথায় তারা বলাৎকারকারীর বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলবেন।
ভাইরাল হওয়া গোলাম রব্বানীর সাথে ভিডিও সম্পর্কে জানতে চাইলে প্রথমে তিনি এ ভাইরাল হওয়া ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নন এবং পরে আবার জানান যে, এটা তার প্রতিপক্ষের ষড়যন্ত্র। নিউজ না করার জন্য টাকা দিয়ে প্রতিবেককে ম্যানেজ করার চেষ্টাও করেন।








