বালাগঞ্জ আলহেরা আইডিয়াল একাডেমির অভিবাবক সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৩:১৭,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৪২২ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা সদরের ব্যাতিক্রমি শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা আইডিয়াল একাডেমির উদ্যোগে শিক্ষক ও অভিবাবকদের নিয়ে এক মতবিনিময় সভা একাডেমি হলরুমে অনুষ্টিত হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে একাডেমি পরিচালনা কমিটির চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান সঞ্চালনায় অনুষ্টিত সভায়, দেশের ক্রান্তিকালে অভিবাবকদের কাছ থেকে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়। এবং আগামী পড়াশোনা ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়।
সরকার প্রদত্ত বাংলাদেশ সংসদ টিভির ও অনলাইন ক্লাসের বিস্তারিত সারগর্ভ আলোচনা করে সংসদ বাংলাদেশ টেলিভিশনের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ক্লাসরুটিন প্রদান করে টিভির মাধ্যমে ছাত্র ছাত্রীদের ক্লাসে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা হয়।
সরকারের নির্দেশনা মোতাবেক একাডেমি খোলার সিদ্ধান্ত জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাঁড়িয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মো. আব্দুল হান্নান, পরিচালনা কমিটির সহকারি ব্যবস্থাপনা পরিচালক মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল নিখিল রঞ্জন দাস, একাডেমির শিক্ষক সাকিব সারোওয়ার, সাংবাদিক-শিক্ষক জাগির হোসেন, মারুফ আহমদ, আলী আকবর, মুরছালিন আহমদ, শিক্ষিকা রুজী বেগম, রেজী বেগম সহ অভিবাবক মন্ডলী।









