১৭বছর পর সিলেটের বিশ্বনাথে দশঘর ইউনিয়ন নির্বাচনের তফশীল ঘোষণা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:১৫,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৫২৭ বার পঠিতবিশ্বনাথ প্রতিনিধি ::
দীর্ঘ ১৭বছর পর সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন নির্বাচনের তফশীল ঘোষণা করেছ নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার।
গত বুধবার ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের সরকারী ওয়েবসাইটে এ তফসীল প্রকাশ করা হয়।









