ছাতকে বজ্রপাতে একজনের মৃত্যু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০১:৪৮,অপরাহ্ন ০২ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩৫১ বার পঠিত
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বজ্রপাতে একজনের মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে বজ্রপাতে মারা যান আছলম আলী (৫০)। তিনি নোয়ারাই ইউনিয়নের রাজারগাও-বটটিলা গ্রামের মৃত মনফর আলীর পুত্র। সকালে পাশের মৌলা গ্রামের মাঠে নিজ মহিষের জন্য ঘাস আনতে যান আছলম আলী। এসময় বজ্রপাতে মাঠে তিনি মৃত্যুবরণ করেন। ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।









