সিলেটের র্যাবের পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২:১২:২৯,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩৯৯ বার পঠিতসিলেটের পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান ও একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নগরীর শাহপরান এলাকা থেকে পাইপগান ও জেলার জৈন্তাপুর থেকে বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহপরান থানা এলাকার মর্ডান গেইট সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে উদ্ধার করা পাইপগান দুটি শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন।
অপরদিকে এ রাতে জৈন্তাপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করেছে র্যাব। আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এগুলো জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) নাহিদ হাসান ও সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।
পৃথক স্থান থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন।









