logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. মিডিয়া

আমরা সবাই যখন সাংবাদিক

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১:২৪:১২,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০২০ | সংবাদটি ৭০৪ বার পঠিত

একটা ফেসবুক আইডি কিংবা পেইজের নাম নিয়ে যারা সাংবাদিকতা করতে আসে এদের কাউকেই চেনার কোন উপায় নেই। এরা কারা? মনে করুন কোন একটা আইডির নাম দিয়ে গলায় কার্ড ঝুলিয়ে কোন সন্ত্রাসী, জঙ্গি বা রাষ্ট্রবিরোধী কাজের সম্পৃক্ত এমন কেউ এসে একটা ঘটনা ঘটিয়ে ফেললো তাহলে এর দায় কে নেবে?

ধরে নিলাম যারা বর্তমানে এগুলো করছে তারা এরকম কেউ নয়, কিন্তু ছদ্মবেশে কেউ এসে এদের ভিড়ে প্রবেশ করে কাজ হাসিল করলো, তখন? এই ব্যাপারগুলো আসলে ভাববে কে? রাষ্ট্রের এমনকি কেউ নেই যা এগুলো নিয়ে ভাববে।

যুগের সাথে তাল মিলিয়ে দেশে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাড়ছে কথিত মোবাইল সাংবাদিকতাও। এটি দেশের সাংবাদিকতায় বিশেষ করে ভিজুয়্যাল ভার্সনে অগ্রগতির ছাপ স্পষ্ট লক্ষণীয়। আমরা যারা টেলিভিশনে লাইভের জন্য ১৫ কেজি ওজনের ব্যাকপ্যাক, ১৩ কেজি ওজনের ট্রাইপড ও ৫ কেজি ওজনের ক্যামেরা ব্যবহার করে মাঠ পর্যায়ে লাইভের জন্য কাজ করে অভ্যস্ত সেখানে স্রেফ একটা মোবাইল হাতে নিয়ে লাইভ করা অনেক সহজ। যার জন্য এই ডিভাইসটির ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত।

ইদানিং সিলেটের কথিত মোবাইল ‘সাংবাদিকদের’ দৌরাত্ম্য অসহনীয় হয়ে পড়ায় নানান রকম বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে আমাদের। উদাহরণ স্বরুপ দুই একটি উদাহরণ তুলে ধরছি।

এমসি কলেজ হোস্টেলে ধর্ষণের ঘটনায় প্রত্যেকটি ইভেন্টেই এই কথিত মোবাইল ‘সাংবাদিকদের’ অত্যাচারে লজ্জিত ও বিব্রত অবস্থায় পড়তে হয় আমাদের। ধর্ষণের বিরুদ্ধে যখন কোন মানববন্ধন বা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তখন ব্যানারের একদম সামনে কিংবা বক্তার মুখের কাছে গিয়ে দাড়িয়ে থাকেন মোবাইল পার্টির সাংবাদিক পরিচয়ধারীরা। প্রায় ২০/৩০টি মোবাইল পার্টিও মোট ৪০ জন মানুষ যখন আয়োজনের সামনে থাকে তখন আয়োজনের ফুটেজ বক্তব্য বা আমাদের লাইভ দেয়া অসম্ভব হয়ে পড়ে। তারপরও নিজেদের মান-সম্মানের কথা বিবেচনায় রেখে তাদেরকে অনুরোধ করে কিছু সময়ের জন্য মোবাইল ‘সাংবাদিক’ ভাইদেরকে খুব রিকুয়েস্ট করে কিছু সময়ের জন্য সরানোর চেষ্টা করলে কেউ কেউ আমাদেরকে সুযোগ দেয় আর কেউ ধামকি দেয়। অবস্থা এমন হয় যে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’।

যাক দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে, তাই যে কেউ মোবাইল নিয়ে সেন্সেটিভ বিষয়ে যা তা বলে যায় এবং সেটি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানগুলোরও কিছু যায় আসে না। এসব মোবাইল ভাইদের দৌরাত্ম্য থামানোর কেউ নেই যদিও দেশে তথ্য মন্ত্রণালয় নামে একটি প্রতিষ্ঠান আছে এগুলো নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। শুধু মেইন স্ট্রিমের গণমাধ্যমের উপর নজরদারিতেই তারা হাঁপিয়ে উঠেন আর হাজার হাজার লাখ লাখ মোবাইল টিভির দিকে নজর দেয়ার সময় কই তাদের।

এবার আসি দ্বিতীয় ঘটনায়- ধর্ষণ মামলার আসামীদেরকে যখন আদালতে নিয়ে আসা হয় তখন তাদের লাইভ আরো বেড়ে যায়। যদিও আদালত পাড়ায় গণমাধ্যমগুলোর কাজ করার ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে কিন্তু মোবাইল সাংবাদিকদের বেলায় তা কিছুই না। আমরা যারা কাজ করি তারা সর্বোচ্চ ৪/৫ মিনিটের মধ্যেই কাজ শেষ করে বসে আছি এমন অবস্থায় মোবাইল সাংবাদিকরা আদালতের এজলাসের সামনে দাড়িয়েই লাইভ দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। তাদের কথার ফুলঝুরিতে আমাদের ছবি তোলার সুযোগ কই। এমন কি কোন কোন মোবাইল সাংবাদিক বিচারকের এজলাসের জানালা ফাঁক করেও এজলাসের ভেতর দেখানোর চেষ্টা করছে। তখন আমাদের কয়েকজন সহকর্মী তাদেরকে বাঁধা নিষেধ দিলে উল্টো নানান কথায় শোনায়। এরপর তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং হুমকি প্রধান করে কিন্তু লাইভ বন্ধ হয় না। নিজেদের মান-সম্মানের ভয়ে সিনিয়র-জুনিয়র সাংবাদিক ভাইয়েরা নিজেদের মুখে কুলুপ আটলেও এটা কিন্তু ভবিষ্যতে মাঠে কাজ করার জন্য বিশাল হুমকি।

মোবাইল সাংবাদিকতার বিরুদ্ধে নই, তারাই মোবাইল সাংবাদিকতা করবে যাদের নিজস্ব প্রতিষ্ঠানের একটা পরিচয় আছে। সরকার স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর (টেলিভিশন/পত্রিকা/অনলাইন) সাংবাদিকরা যদি লাইভ করে সমস্যা নেই। নিবন্ধন নেই এমন পত্রিকার কেউও লাইভ করতে পারে, করলে সমস্যা নেই পত্রিকার সম্পাদককে তো পাওয়া যাবে। সেটা সবাই করতেই পারে যেহেতু মানুষের একটা আগ্রহ আছে এ সকল বিষয়ে।

সাংবাদিকতা যারা করতে আসেন যে কোন প্রতিষ্ঠান (টেলিভিশন/পত্রিকা/অনলাইন) তার কর্মী নিয়োগ দেয়ার আগে উক্ত কর্মীর আমলনামা বিবেচনায় নিয়ে পরীক্ষিত কাউকে দেন, যে এলাকায় সাংবাদিকতা করবে সে এলাকার অধিকাংশ সাংবাদিকই তাকে চেনেন। সুতরাং কর্মক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত কর্মী মাঠে গিয়ে কাজ করতে সমস্যা হয় না। কিন্তু মোবাইল সাংবাদিকদের বেলায় এটা নেই ১৩/১৪ বছরের কিশোর থেকে শুরু করে ৪০/৪৫ বছরের ব্যাক্তিও আছে মোবাইল নিয়ে ঘটনাস্থলে। এদের না জানা আছে কোন ভাষাজ্ঞান না জানা আছে নিয়মনীতি। তবে তবে কেউ কেউ ব্যাতিক্রমই আছেন।

গুলজার আহমেদ। চ্যানেল ২৪। সিলেট।

মিডিয়া এর আরও খবর
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ

আমিও মাঠে ছিলাম

আমিও মাঠে ছিলাম

প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব

প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব

সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ

সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ

সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top