দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বৃষ্টির মধ্যেও ইকরামুল মুসলিমীনের মানববন্ধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৫:০০,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩৭৫ বার পঠিতমৌলভীবাজার প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর পৈশাচিক নির্যাতনসহ সারাদেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের শাস্তির চূড়ান্ত আইন বাস্তবায়ন করার দাবীতে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের উদ্যোগে বৃষ্টির মধ্যেও মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার প্রতিষ্ঠাতা সভাপতি মাও. এহসানুল হক জাকারিয়ার সভাপতিত্বে এবং ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সদর উপজেলা সভাপতি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সহ সভাপতি (মহিলা শাখা) সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট উমায়রা ইসলাম, সহ সভাপতি মন্জু দাশ, মহিলা টিম প্রধান ফাতেমা পপি, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাও. আব্দুস সামাদ সুমন, রাজনগর উপজেলা নির্বাহী সভাপতি হিফজুর রহমান, কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি মাও. মাছুম আহমদ, কুলাউড়া উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান সুমন, সদর উপজেলা সেক্রেটারি সাব্বির আহমদ, জুবায়ের আহমদ প্রমূখ।
পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মোহা. আইনুল হাসান এবং কুলাউড়া উপজেলা সভাপতি মোহাঃ আব্দুস সামাদ এর দোয়ার মাধ্যমে প্রগ্রাম সমাপ্তি ঘোষনা করা হয়।
ইকরামুল মুসলিমিন এর দাবী- সুষ্ঠু বিচার, অবিলম্বিত বিচার, ন্যায়বিচার। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাম্য নয়। বিচারকার্য চলাকালীন বিচারপ্রার্থী ও ভিকটিমের নিরাপত্তা বিধান, প্রয়োজনে অভিযুক্ত আসামীর জামিন প্রত্যাহার।









