সিলেটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ: গ্রেপ্তার ১

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৩২,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩১৯ বার পঠিত
সিলেট নগরীর আখালিয়া এলাকায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রুম্মানকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় তাকে নগরীর আখালিয়াস্থ বড়টিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে র্যাপিড একশন ব্যাটালিয়ন সিলেট অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত রুম্মান মিয়া আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নং বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে।
এদিকে র্যাবের এক সূত্র জানায়, গ্রেপ্তারকৃতকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত শনিবার (৩ অক্টোবর) সিলেটের জালালাবাদ থানায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুম্মান মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিতা মাদ্রাসাছাত্রী গত ২৫ সেপ্টেম্বর রাতে তার ভাইয়ের বন্ধু জনির স্ত্রী অসুস্থ শুনে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়। তখন রোমান মাদ্রাসাছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।








