logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

সিলেটে ছাত্রজোটের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১:০০:১৮,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩২৯ বার পঠিত

সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিচারের দাবিতে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলার অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২ তার দিকে এই ঘটনা ঘটে। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে জেলা প্রশাসকের মূল ফটকে সমাবেশ করেন ছাত্রজোটের নেতাকর্মীরা।

জানা গেছে, এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কলেজ অধ্যক্ষ ও হোস্টেল সুপারের পদত্যাগ ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল, সংহতি সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। গত শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমসি কলেজ অভিমুখে পদযাত্রা করে জোটটি। পদযাত্রা থেকে বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে মিছিল শুরু করে ছাত্রজোটের নেতাকর্মীরা। এসময় মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকে পৌঁছার সাথে সাথেই পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে জেলা প্রশাসকের মূল ফটকের সামনেই সমাবেশ করেন ছাত্রজোট নেতাকর্মীরা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা, বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক জাবির আহমদ, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আন্দোলন দমনে পুলিশ যত তৎপর, ধর্ষকদের গ্রেপ্তারে পুলিশের এত তৎপরতা দেখা যায় না। প্রগতিশীল ছাত্রজোটের আজকের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধার তীব্র নিন্দা জানাই। আগামীতে সড়ক অবরোধ ও কালো পতাকা মিছিল সমাবেশের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে নারী নির্যাতন, তনু হত্যার মতো আলোচিত অনেক অপরাধের বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে খুন-ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা বেড়েই চলেছে। অনেক সময় আন্দোলন থামাতে কিছু অপরাধীদের গ্রেপ্তার করা হলেও বিচার নিশ্চিত করা হয় না। তাই এসব অপরাধীদের দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসব অপরাধী একদিনে তৈরি হয়ে যায়নি। তাই এদের আশ্রয়দাতাদের খুঁজে বের করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় এই প্রবণতা বন্ধ করা যাবে না।

এদিকে অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top