logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন শনিবার ॥ প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত হয়েছে : ১:০৪:০৩,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩৩৮ বার পঠিত

আগামী ১০ অক্টোবর শনিবার সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে মেয়র প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কে হচ্ছেন আগামী পৌর পিতা এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ।
নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাঁরা হলেন সরকার দল আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া (নৌকা)। আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত মেয়র প্রার্থী সাবেক মেয়র আবদুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম (জগ)। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ)। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী আবিবুল বারী আয়হান (মোবাইল)।
এর মধ্যে হেভিওয়েট মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার নৌকা প্রতীকের সমর্থনে মিছিল-সমাবেশ ও প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে পৌর শহর। তাদের সাথে পাল্লা দিয়ে চলছে মেয়র প্রার্থী রাজু আহমদের ধানের শীষের প্রচারণা। সেই সাথে চলছে মেয়র প্রার্থী আবিবুল বারী আয়হানের মোবাইল প্রতীকের প্রচারণা। শুধু মেয়র প্রার্থী আবুল হোসেন সেলিমের জগ প্রতীকের সমর্থনে প্রচারণা থাকলেও মিছিল-সমাবেশে পিছিয়ে রয়েছে। তবে নিরব জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। তাদের মধ্যে মিজানুর রশীদ ভূইয়া, আবুল হোসেন সেলিম ও রাজু আহমদের মধ্যে ত্রিমুখি লড়াই হতে পারে বলে ভোটারদের মধ্যে অনেকে নাম প্রকাশ না করে জানিয়েছেন। তবে মুল প্রতিদ্বন্ধিতায় আসতেও পারেন আবিবুল বারী আয়হান।
কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভার প্রথম সফল চেয়ারম্যান ও ৫ বারের ইউপি চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার ছেলে হচ্ছেন মিজানুর রশীদ ভূইয়া। জগন্নাথপুর পৌর এলাকার উন্নয়নে হারুনুর রশীদ হিরণ মিয়ার অনেক অবদান রয়েছে। নির্বাচনে হারুনুর রশীদ হিরন মিয়ার প্রিয়জনরা তাঁর ছেলের জন্য কাজ করছেন। সেই সাথে রয়েছে পারিবারিক ইমেজ-প্রভাব, মাঠে রয়েছেন দলীয় নেতাকর্মীরা, আত্মীয়স্বজন ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা। সব মিলিয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন মিজানুর রশীদ ভূইয়া।
জগন্নাথপুর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা সাবেক কয়েক বারের সফল মেয়র ছিলেন আলহাজ আবদুল মনাফ। পৌর এলাকার উন্নয়নে মেয়র আবদুল মনাফের রয়েছে অবদান ও ব্যাপক জনপ্রিয়তা। নির্বাচনে প্রয়াত মেয়র আবদুল মনাফের ব্যক্তি ইমেজ ও জনপ্রিয়তার প্রভাব পড়তে পারে। তাই সাবেক মেয়র আবদুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিমকে আবেগের বসে অনেকে ভোট দিতে পারেন। সেই সুবাদে সুবিধাজনক অবস্থানে রয়েছেন আবুল হোসেন সেলিম।
জগন্নাথপুর গ্রামের বাসিন্দা রাজু আহমদ বিগত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হয়েছেন। যে কারণে রাজু আহমদের জনপ্রিয়তা রয়েছে। তবে পারিবারিক ও ব্যক্তি ইমেজে এগিয়ে রয়েছেন আবিবুল বারী আয়হান। যদিও নির্বাচনে প্রার্থীদের পক্ষে পারিবারিক ও ব্যক্তি ইমেজ, গোষ্ঠীর প্রভাব, দলীয় পরিচয় ও আঞ্চলিকতার প্রভাব পড়ে থাকে। সাথে রয়েছে কমবেশি টাকার খেলা। কিছু ভোটার আছেন টাকার বিনিময়ে ভোট দিয়ে থাকেন।
জানাগেছে, গত ১২ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফের মৃত্যু হলে মেয়র পদ শুন্য হয়ে যায়। শুন্য পদে গত ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। তখন এ ৪ প্রার্থী অংশ নিয়েছিলেন। এ সময় করোনার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। তাই আগামী ১০ অক্টোবর আবারো সেই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও আগামী ডিসেম্বরে ৫ বছরের জন্য পূর্ণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে হিসেবে এ নির্বাচনে বিজয়ী মেয়র প্রায় মাত্র ২ মাস সময় পাবেন। এ অল্প সময়ের মধ্যে একজন মেয়র পৌরসভার উন্নয়নে কতটুকু কাজ করতে পারবেন। এ নিয়েও চলছে আলোচনা। তবে অল্প সময়ের জন্য মেয়র হলেও খুবই গুরুত্ব পাচ্ছে নির্বাচনী মাঠে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৩৮ ও নারী ভোটার ১৪ হাজার ২২১ জন। ১০ অক্টোবর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১১টি কেন্দ্রের ৭২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্ততি নেয়া হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top