জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১৫:০১,অপরাহ্ন ১১ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩৮৯ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) জামেয়ার হলরুমে,
মুহতামিম ক্বারী মাওলানা আব্দুল মালিক এর সভাপতিত্বে ও জামেয়ার না’যীমে তা’লীমাত মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় আলোচনা সভার শুরুতেই কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র হাফেজ মাহফুজুর রহমান।
প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর। এসময় আরো উপস্থিত ও বক্তৃতা করেন, জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহিদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আলী আজগর, মাওলানা আবুল কামাল, মাওলানা ফখরুল ইসলাম ফারুক, মাওলানা জুনায়েদ আহমদ, জামেয়ার সাবেক শিক্ষক ও সাংবাদিক জাগির হোসেন, হাফিজ জাহিদুল ইসলাম, হাফিজ খলিলুর রহমান নাফে, শিক্ষক ইমরান আহমদ ও অভিভাবকসহ প্রমুখ।









