রায়হান হত্যা ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন মেয়র আরিফ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:০৬:৪৪,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩৬৪ বার পঠিতপুলিশী নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র বলেন, সিলেট মহানগর পুলিশ আশ্বস্থ করেছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিবেন। এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য তদন্তে দায়িদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান সিসিক মেয়র।
এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও দাবি করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (১২ অক্টোবর ২০২০) সন্ধ্যায় নগরীর আখালিয়া নেহারীপাড়ার বাসিন্দা নিহত রায়হান আহমদের পরিবারকে দেখতে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিক মেয়র নিহত রায়হান আহমদের মা, সন্তান ও স্ত্রীর সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন। নিহত রায়হানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এ সময় রায়হানের পরিবার অভিযোগ করেন, রবিবার রাতে রায়হানকে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন এবং চাঁদা দাবি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি









