এসআই আকবর বিদেশে পালিয়ে গেলেও ফিরিয়ে আনা হবে….পররাষ্ট্রমন্ত্রী

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১২:২১:০৫,অপরাহ্ন ২১ অক্টোবর ২০২০ | সংবাদটি ৩৬২ বার পঠিতসিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক সফরে ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইটে করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে প্রথমেই রায়হানের বাড়িতে যান তিনি।
এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে পররষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের এসআই আকবর হোসেন ভূইয়া (সাময়িক বরখাস্ত) বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, আমার বিশ্বাস আকবর এখনও দেশের বাইরে যায়নি। কারণ সীমান্তগুলোকে আমরা সাথেসাথে সতর্ক করে দিয়েছি। তবে আকবর বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এরআগে সিলেটের রাজন হত্যার আসামিকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয়েছিলো।
মঙ্গলবার দুপুরে রায়হানের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের স্বান্তনা দেন সিলেট-১ আসনের এই সাংসদ। এসময় রায়হান হত্যার ন্যায়বিচারেরও আশ্বাস দেন তিনি।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন, ড. মোমেন।
এসময় তিনি এসআই আকবরকে পুলিশের জন্য লজ্জ্বা উল্লেখ করে বলেন, এরকম দুএকজন কুলাঙ্গারের কারণে পুলিশ বাহিনীও লজ্জ্বিত। পুলিশের কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছে না। সুৃষ্ঠ তদন্ত চলছে।
মন্ত্রী বলেন, এই ঘটনায় জড়িত সদস্যদের বাঁচাতে কোনো ধরণের অপচেষ্টা করেনি পুলিশ। আমাদের পুলিশ খুবই দক্ষ। অনেক বড় বড় অপরাধীদের গেপ্দতারেও তারা সক্ষম হয়েছে। এই ঘটনায় একজন ছাড়া বাকী সবাই নজরদারিতে আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সবাই এই ঘটনার সুষ্ঠ বিচার চান। ফলে রায়হানের সুষ্ঠ বিচার হবে, এব্যাপারে কোনো সন্দেহ নেই। এই ধরণের বাজে কাজ যেনো সিলেটে আরও কোথাও না ঘটে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে হবে।









