বিশ্বনবীর অবমাননা প্রতিবাদে ওসমানীনগরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:০৬:২৮,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩৬৮ বার পঠিতওসমানী নগর প্রতিনিধি:
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মঙ্গলবার বাদ আছর সিলেট এর গোয়ালাবাজারে খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল উত্তর সমাবেশে বক্তারা বলেন, বিশ্বনবীর অবমাননার প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে করতে হবে। ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মহানবীর নামে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়েছে ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাতে হবে।
বক্তারা বলেন, আমাদের নবীর নামে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে কাফেররা তামাশা করলে বিশ্বের মুসলমানরা কোনো ক্রমেই এটা বরদাশত করবে না।
বক্তারা আরও বলেন, ফ্রান্স এই ঘৃণ্য কাজ বন্ধ না করলে তাদের পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে তাদেরকে দেউলিয়া করে দেয়া হবে।
খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওঃ হুসাইন আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা জয়েন্ট সেক্রেটারী মাও লুৎফুর রহমান জুনাইদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ সাইদুর রহমান চৌঃ, ওসমানীনগর উপজেলা শাখার সেক্রেটারী মাওঃ শুয়াইব আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা শাখার সেক্রেটারী মুহাম্মদ শাহাবুদ্দিন, ওসমানীনগর খেলাফত মজলিস এর সহ সাংগঠনিক সম্পাদক হাঃ মাওঃ আফজাল হোসাইন, দারুল আজহার গোয়ালাবাজার এর প্রিন্সিপাল মুফতি মিনহাজুদ্দীন মিলাদ, খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ সিরাজী।
শুরুতে তিলাওয়াত করেন ছাত্র মজলিস ওসমানীনগর উত্তর শাখার সভাপতি হাফিজ শাকিল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা সহ সভাপতি মুফতি জয়নাল আবেদীন, সহ সেক্রেটারী মাওঃ সাখাওয়াত হুসেন, সাংগঠনিক সম্পাদক হাঃ মাওঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মাও. ওলিউর রহমান থানা নির্বাহী সদস্য মুহাম্মদ আমিনুল ইসলাম,আজমল হোসাইন,আবুল আহমদ,ছাত্র মজলিস সাবেক থানা সভাপতি সাইফুদ্দীন মাজমুন,মুফতি হুমায়দী হোসাইন, মুজ্জম্মিল আহমদ, শামসুল ইসলাম,ছাত্র মজলিস থানা দক্ষিণ শাখা সভাপতি আজমল হোসাইন, শাব্বির আহমদ, হাফিজ আব্দুল্লাহ কাপ্তান,হাফিজ মিসবাহ,জনাব কবির খাঁন,মাও.জালাল,জনাব বুরহান আহমদ প্রমুখ। ।









