গোলাপগঞ্জ থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:৫২,অপরাহ্ন ২২ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩২৭ বার পঠিতসিলেটের গোলাপগঞ্জ থেকে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রিপন আহমদ (২৮) ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের কদমতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওশি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।









