বটেশ্বর থেকে দুই নাইজেরিয়ান নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১:৪০:০৬,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০২০ | সংবাদটি ৪০৩ বার পঠিতসিলেটের বটেশ্বর বাজার থেকে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ভূয়া ভিসাধারী একটি পাসপোর্ট, ১টি বিমান টিকেট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় রুপি ৪৩২০, নগদ বাংলাদেশি ১৩০০ টাকা, মোবাইল ২টি, সীম ২টি উদ্ধার করা হয়।
রোববার দিবাগত রাত ১টার দিকে র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে তাদের দু’জনের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।









