প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বালাগঞ্জে কৃষক লীগের আনন্দ মিছিল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৭:০৭,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩৯৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে কৃষকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা হেডকোয়ার্টার থেকে শুরু হয়ে নবীনগর, বাসষ্টেশন, পশ্চিমবাজার, পুরাতন থানা রোড প্রদক্ষিন শেষে বালাগঞ্জ ডাকবাংলো রোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্বা নিবেদন করা হয়।
কৃষক বাচাঁও দেশ বাচাঁও এ শ্লোগান কে সামনে রেখে ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি এবং মানীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বালাগঞ্জ উপজেলা কৃষকলীগের আনন্দ মিছিল শেষে মুক্তিযুদ্বা সংসদ কার্য্যলয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সদস্য পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আলাল মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ তেরা মিয়া,সদস্য সচিব নীলমনি ধর, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন,বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মাহমদ হোসেন মাছুম, কৃষকলীগের আলাউদ্দিন, নীলমনি বিশ্বাস, মিজানুর রহমান লেচু,যুবলীগ নেতা শান্ত লাল দাস,লিটন মিয়া,টিপু সুলতান,ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রাজু, পার্থ পাল সহ আওয়ামীলীগ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।









