এস.ডি.ও ‘র ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি আখলাক, সম্পাদক আকাশ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১৯:৩৮,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩৭২ বার পঠিত

গোয়াইনঘাট প্রতিনিধিঃসিলেট বিভাগের প্রভাবশালী সামাজিক সংগঠন সিলেট ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের গঠনতন্ত্রের আলোকে বছরান্তে সদস্য সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
গতকাল (২৩ নভেম্বর) সোমবার, রাত সাড়ে ৯ টায় জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সদস্য সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সংযুক্ত ছিলেন সিলেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর প্রধান উপদেষ্টা তোফায়েল আহমদ ও সহকারি নির্বাচন কমিশনার রাসেল আহমদ। সম্মেলনে বিদায় সভাপতির বক্তব্য রাখেন ২০১৯-২০ সেশনের সভাপতি রুহুল আমিন স্বপন।
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার তোফায়েল আহমদ ২০২০-২১ সেশনের সভাপতি আখলাক হুসাইন, সাধারণ সম্পাদক আমির উদ্দিন আকাশ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুর রহমানের নাম ঘোষণা করেন।
নব-নির্বাচিত সভাপতি আখলাক হুসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির উদ্দিন আকাশের পরিচালনায় সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন হারুনুর রশীদ, শেখ মামুন, মায়ান আহমদ মুমীন, মামুন কবির চৌধুরী, আল সাহেদ, তুহিন আহমদ প্রমুখ।








