খাদ্যে ভেজাল: কাজী ফুডসকে অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:০৮:২০,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০২০ | সংবাদটি ২৯৬ বার পঠিতসিলেটে খাদ্যে ভেজাল নোংরা ও অপরিচ্ছন্নতার অভিযোগে এক প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে দক্ষিণ সুরমাস্থ কাজী ফুডস নামের ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর দল উপ-অধিনায়ক মেজর মো.শওকাতুল মোনায়েম, মিডিয়া অফিসার এএসপি ওবাইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।









