সিলেটে সহযোগিসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:১০:৫৬,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩২৬ বার পঠিতসিলেট নগরী থেকে পুরুষ সহযোগিসহ নারী ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হল- শিরিন আক্তার (২৮) ও মো. খোকন (৩০)।
ডিবি পুলিশ জানায়, জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ‘বিশেষ কৌশলে’ মাদকদ্রব্য নিয়ে আসতো যুবতী শিরিন আক্তার। তাকে সহযোগিতা করতো খোকন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লালদিঘীর পশ্চিমপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭১নং বাসার আব্দুল হক তোতা মিয়ার ছেলে মো.খোকন এবং একই এলাকার আনাই মিয়ার মেয়ে শিরিন আক্তারকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা ৮ বোতল ফেন্সিডিল ও মাদকদ্রব্য বিক্রির ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।









