গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১:২৭:৪৫,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩১০ বার পঠিতগোলাপগঞ্জের বাঘায় গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উত্তর কালাকোনা (বেটাইরটুল) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কালাকোনা (কোনাপাড়া) গ্রামের মনোফর আলীর ছেলে মিনহাজ আহমদ (৩২)। তিনি পেশায় এক দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ আহমদ শনিবার দুপুরে উত্তর কালাকোনা (বেটাইরটুল) গ্রামে গাছ কাটতে যান। সেখানে গিয়ে গাছের ডাল কাটতে গাছে উঠলে অসাবধানবশত গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়ার।









