logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

খাদিমনগরে স্বেচ্ছাসেবকলীগ নেতার প্রতারণার শিকার ব্যবসায়ী
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১২:১৪:০০,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩৩৯ বার পঠিত

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খাদিম নগর ইউনিয়নের ইছরাক আলীর ছেলে ফখরুল আলমের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন এক ব্যবসায়ী। ফখরুল আলমের সাথে ব্যবসার অংশীদার হয়ে মূলধনের ১০ লক্ষ টাকাও ফেরত পাচ্ছেন না তিনি। উল্টো ফখরুল ও তার পরিবারের সদস্যরা ওই ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানি করছেন। রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন খাদিম নগর ইউনিয়নের ছালিয়া গ্রামের মৃত মকবুল আলীর ছেলে ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন আমি দুবাইতে ছিলাম। দেশে ফিরে ২০১৬ সালে ফখরুল আলমের সাথে পাথর ব্যবসা শুরু করি। এ সময় তাকে নগদ ১০ লাখ টাকা প্রদান করি। ২০১৮ পর্যন্ত আমাদের ব্যবসায়ীক সম্পর্ক স্বাভাবিক ছিল। এরপর আমি নিজে ব্যবসা থেকে আলাদা হয়ে যাই। এ সময় তিনি আমার মূলধনের ১০ লাখ টাকা লভ্যাংশসহ কিস্তিতে পরিশোধ করবেন বলে অঙ্গীকার করেন। পরবর্তীতে গত ২০ আগষ্ট ফখরুলের কাছে আমার মূলধনের ১০ লাখ টাকা ফেরত চাইলে তিনি ১০ লাখ টাকার একটা চেক আমাকে দেন। ২৫ আগস্ট চেকের সম্পূর্ণ টাকা আমি উত্তোলন করতে পারবো বলে নিশ্চয়তাও দেন তিনি।
আবুল কালাম আজাদ বলেন, ফখরুল ও আমার যৌথ মালিকানার একটা মোটরসাইকেল ছিল । আমাদের ওয়ার্ডের মেম্বার দিলোয়ার হোসেন দিলু বিষয়টি নিয়ে বৈঠকে বসে সাইকেল ক্রয় বাবদ আমার অংশ ৩০ হাজার টাকা ফখরুল আমাকে দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত দেন। ২৪ আগস্ট ফখরুলের উপস্থিতি তার সাথে আমার যাবতীয় লেনদেন সমাধান হওয়ার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এরই মধ্যে জানতে পারি থানায় আমার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তবুও ২৫ আগস্ট ১০ লাখ টাকার চেক নিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের নয়াসড়ক শাখায় যাই। চেক জমা দিলে একাউন্টে পর্যাপ্ত টাকা নেই বলে জানান কর্তৃপক্ষ। ফলে ঐদিনই বিকেলে আমি এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দাখিল করি। অভিযোগটি তদন্তের দায়িত্ব পড়ে এয়ারপোর্ট থানার এসআই বাশারের উপর। তিনি বিষয়টি আপোষ মিমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে বসেন। কিন্তু ফখরুলের একগুয়েমির কারণে কোন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ২৭ আগস্ট ফখরুল আবারও থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদে অভিযোগ দাখিল করেন। এভাবে নানা মিথ্যা অভিযোগ অপবাদ দিয়ে তিনি আমার নামে একের পর এক জিডি দাখিল করতে থাকেন। তার স্বজনদের দিয়ে আমি এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ৯টি জিডি দায়ের করেন তিনি। এর সবগুলোই ছিল মিথ্যা ও ভিত্তিহীন। এরপর হঠাৎ গত ২৩ নভেম্বর জানতে পারি আমার নামে ওয়ারেন্ট জারি হয়েছে এবং সেদিনই আমাকে গ্রেপ্তার করে কোর্টে চালান দেয়া হয়। জেল থেকে বের হয়ে জানতে পারি আমার বিরুদ্ধে দায়েরকৃত জিডির প্রেক্ষিতে সমন জারি হয়েছে এবং আমি নাকি তা পেয়েছি বলে স্বাক্ষরও করেছি। কিন্তু আমি কোন সমনই পাইনি এবং সমন প্রাপ্তির যে পত্রে আমার স্বাক্ষর দেখানো হয়েছে, আসলে সেটি আমার স্বাক্ষর নয়। এই অভিযোগটির তদন্তকর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই অমিত মোটা অংকের টাকার বিনিময়ে এমন জালিয়াতি করেছেন বলে আমার বিশ্বাস। কারণ, তদন্তকালে তিনি আমার কাছে মোটা অংকের টাকা দাবি করেছিলেন।
লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ আরো বলেন, ফখরুল আমাকে ২০১৬ সালের ১ জানুয়ারি তার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়েছেন বলে জাল কাগজপত্র তৈরি করে কোর্টে জমা দিয়েছিলেন। খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন সেই কাগজপত্র দেখে ছাড়পত্রও দেন। অথচ আমি ১ ডিসেম্বর ২০১৫ সালে মধ্যপ্রাচ্যের দুবাই গিয়েছিলাম এবং দেশে ফিরেছি ৯ আগস্ট ২০১৬ সালে। চেক ডিজঅনার হওয়ার পর গত ১ সেপ্টেম্বর রেজিস্ট্রি ডাকে ফখরুল আলমকে আমি একটি উকিল নোটিশ পাঠাই। এই নোটিশ পাওয়ার পর ফখরুল, তার ভাই সামসুল ও শ্যালক শাহীন চৌধুরী গত ৫ অক্টোবর সন্ধ্যায় ছালিয়ার সাকেরা পেট্রোল পাম্পের পাশের হোটেলের সামনে আমার উপর হামলা করে। ৭ অক্টোবর এসএসপি কমিশনারের নিকট আমি লিখিত অভিযোগ দেই। এতেও তাদের হুমকি ধমকির অবসান না হলে আমি ২৩ অক্টোবর এয়ারপোর্ট থানায় একটি জিডি দায়ের করি।
আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে ফখরুল আলম আমার মত অসংখ্য মানুষকে হয়রানী করেছে। যা তদন্ত করলে বের হয়ে আসবে। সরকারদলীয় নেতা হওয়ায় সে সাধারণ ও নিরীহ মানুষের বিরুদ্ধে একের পর এক মামলা ও জিডি করেছে। এ ব্যাপারে আবুল কালাম আজাদ সংষিøষ্ট মহল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top