রায়হানের ভিসেরা রিপোর্ট পিবিআই’র কাছে হস্তান্তর

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:২৬:০৫,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩৭৮ বার পঠিতসিলেটে পুলিশি নির্যাতনে নিহত যুবক রায়হানের ভিসেরা রিপোর্ট পিবিআই কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার আটচল্লিশ দিনের মাথায় প্রথম ময়না তদন্তের এ রিপোর্ট পেলো আলোচিত এ হত্যা মামলার তদন্তকারী সংস্থা।
তথ্যটি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পরিদর্শক মো. আওলাদ হোসেন। তিনি বলেন, প্রথম ময়না তদন্তের ভিসেরা রিপোর্টটি আমাদের হাতে এসেছে। রিপোর্টে অতিরিক্ত আঘাতেই রায়হানের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
সুত্র জানায়, গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে রায়হানের ভিসেরা রিপোর্টটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। পরদিন শুক্রবার মামলার তদন্তকারী সংস্থা পিবিআই’র কাছে এ রিপোর্টটি হস্তান্তর করে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ।
এ বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম বলেন, রায়হানের প্রথম ময়না তদন্তের ভিসেরা রিপোর্টে বিষক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অতিরিক্ত আঘাতেই তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হানের মরদেহ পান স্বজনরা। ঐ দিনই তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।









