বৃহস্পতিবার নগরীতে ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:২৩:১৩,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৩০ বার পঠিতআগামী বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সিলেট নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপলাইনে জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়য় শহরতলির খাদিমনগরস্থ ডিআরএস-এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ ডিসেম্বর টানা ৮ ঘণ্টা দক্ষিণসুরমা ছাড়া সিলেট মহানগরীর সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে ।
তবে কারিগরি কারণে সিলেটে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এই ৮ ঘণ্টা সময়ের কম-বেশি হতেও পারে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।









