জৈন্তায় র্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:০০,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩১২ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর থেকে ৫ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্ব র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি-জৈন্তাপুর থানা এলাকার রূপসেং গ্রামের সোলায়মান আহমেদ ছেলে ইসমাইল উদ্দিন (২২)।
সোমবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন ঘাটেরচটি গ্রামস্থ শুক্রাবাড়ী বাজারে অভিযান চালায়। অভিযানে ৫ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায় কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।








