logo

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

এমসি কলেজে গণধর্ষণ, ৮ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে চার্জশিট


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১২:৪১:৪৭,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৫৭ বার পঠিত

ওয়েছ খছরু,এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার ৩৮ দিন পর আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। এতে গ্রেপ্তার হওয়া ৮ ছাত্রলীগ কর্মীকে ঘটনার জন্য দায়ী করেছে পুলিশ। গণধর্ষণের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল ৬ জন। এরা হচ্ছে- ছাত্রলীগকর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন আইনুল ও মিসবাউল ইসলাম রাজন। আর ধর্ষণে সহযোগিতা করেছে রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাছুম। গতকাল সকালে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য সিলেটের মুখ্য মহানগর হাকিম আবুল কাশেমের আদালতে চার্জশিট জমা দেন। পুলিশ গণধর্ষণের ঘটনার সময় অন্যান্য অপরাধের জন্য পৃথক চার্জশিট ও অস্ত্র আইনে দায়ের করা মামলায় আরো একটি চার্জশিট দাখিল করেছে। ফলে আলোচিত এ ঘটনায় পৃথক পৃথক ধারায় তিনটি চার্জশিট দাখিল করা হলো।

চার্জশিটে সাক্ষীর তালিকায় রাখা হয়েছে ৪৯ জনকে। এর মধ্যে রয়েছে ঘটনার সময় উপস্থিত থাকা ছাত্রসহ অন্যরা। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আশরাফউল্লাহ তাহের মানবজমিনকে জানিয়েছেন- গতকাল সকালে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। এ সময় তার সঙ্গে আদালত পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তিনি জানান- ডিএনএর ফরেনসিক রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষায় ছিল। তিনদিন আগে ওই রিপোর্টটি হাতে পাওয়ার পর চার্জশিট দাখিল করা হয়েছে। এদিকে- আদালতে চার্জশিট দাখিল করা হলেও শুনানি হয়নি। পরবর্তী তারিখে শুনানির জন্য চার্জশিট রেখে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। গত ২৫শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেধে প্রাইভেট কারের ভেতরেই খোলা মাঠে জোরপূর্বক ধর্ষণ করেছিল ছাত্রলীগ কর্মীরা। এমসি কলেজ ছাত্রলীগের অপরাধ কর্মকাণ্ডের মূল হোতা দুর্ধর্ষ অপরাধী সাইফুর, শাহ রনি, তারেক, অর্জুন সহ ৬ জন মিলে ওই গৃহবধূকে গণধর্ষণ করে। ধর্ষণের সময় ওই গৃহবধূ চিৎকার করলেও ছাত্রলীগ কর্মীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি। গণধর্ষণের ঘটনার পর তারা গৃহবধূর স্বামীর প্রাইভেট কার রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। এছাড়া ধর্ষণের সময় তারা গৃহবধূর গলার চেইন, কানের দুল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হওয়ার পর সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। সর্বত্রই ছড়িয়ে পড়ে ক্ষোভ। এমসি কলেজের ইতিহাসে আগে কখনো এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। তবে- এই ধর্ষণের ঘটনার পর জানা যায়- এমসি কলেজে বেড়াতে যাওয়া মানুষদের কাছ থেকে সর্বস্ব ছিনতাই, শ্লীলতাহানী সহ নানা ঘটনায় জড়িত ছিল ছাত্রলীগ কর্মীরা। ঘটনার পর পুলিশ ও র‌্যাব সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে জবানবন্দিও দিয়েছে। তবে- তারা ধর্ষণের ঘটনার একে অপরের কাধে দায় চাপিয়ে দিয়েছিল। ফলে পুলিশ সব আসামির ডিএনএ টেস্ট করায়। তিনদিন আগে ওই ডিএনএ টেস্টের রিপোর্ট এসে পুলিশের হাতে পৌঁছে। এতে ৬ আসামির ডিএনও টেস্ট মিলে যায়। এর আগে পুলিশের তদন্তেও একই বিষয় উঠেছিল। এদিকে- গতকাল সিলেটের আদালতে চার্জশিট দাখিলের পর দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান- ধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত এজাহারভুক্ত আসামি সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর। আর এজাহারের বাইরে আইনুদ্দিন আইনুল ও মিসবাউল ইসলাম রাজনও ধর্ষণে জড়িত রয়েছে। এছাড়া- রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। তিনি জানান- ডিএনএ রিপোর্টে আসামি আইনুল ও রাজনের সিঙ্গেল রিপোর্ট ও বাকি চারজনের একত্রীত ধর্ষণের তথ্যটি জানা গেছে। প্রশ্নের জবাবে তিনি জানান- ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোনো গাফিলতি ছিল না। বরং পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে দ্রুততম সময়ের ভেতরে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশ ন্যায়বিচারের স্বার্থে তদন্তে যা যা করা দরকার সবই করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এমসি কলেজের ফটকে ছুটে গিয়েছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা ঢুকেছিল। ততক্ষণে আসামিরা পেছনের দেয়াল টপকে বেরিয়ে যায়। অপরদিকে গণধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শেষে ইতিমধ্যে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মহি উদ্দিন শামিম গঠিত বেঞ্চে একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। গণধর্ষণের এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ থেকে ২৬শে অক্টোবর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও কলেজের অধ্যক্ষ বিচার বিভাগীয় তদন্তের দোহাই দিয়ে কলেজ কমিটির এ প্রতিবেদনটি সিলগালা করে রাখেন। তাছাড়া গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত চার আসামির ছাত্রত্ব এবং সার্টিফিকেট বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তাদের স্থায়ীভাবে এমসি কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাসুম ও রবিউল হাসান। এর আগে ঘটনার কয়েকদিন পর শিক্ষা মন্ত্রণালয় থেকে গণধর্ষণের ঘটনায় একটি তদন্ত কমিটি এমসি কলেজে তদন্ত করতে আসে। তদন্ত শেষে তারা তাদের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।

অস্ত্র মামলায়ও চার্জশিট দাখিল: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রী গণধর্ষণের ঘটনার পর ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এই মামলায়ও সাইফুর রহমান ও শাহ মো. মাহবুবুর রহমান রনিকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের সময় উপ-কমিশনার (দক্ষিণ) সুহেল রেজা এ তথ্য জানান। তিনি জানান- গণধর্ষণের ঘটনার রাতে ছাত্রাবাসে সাইফুর রহমানের কক্ষে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, চারটি রামদা, দু’টি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহপরান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। তিনি জানান- মামলার তদন্তে ওই অবৈধ অস্ত্রগুলোর সঙ্গে সাইফুর রহমান ও মাহবুবুর রহমান রনির সম্পৃক্ততা পাওয়া যায়। ফলে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। পুলিশের অনুসন্ধানে জানা গেছে- অস্ত্রটি দিয়েছিল মাহবুবুর রহমান রনী ও জমা রেখেছিল সাইফুর রহমান। সাইফুরের ঘর থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

আরেকটি চার্জশিট: এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার বাইরে আরো কিছু অপরাধ সংগঠিত হয়েছিল। ধর্ষণের আগে ওই গৃহবধূকে এমসি কলেজের প্রধান ফটক থেকে অপহরণ করা হয়। এরপর গৃহবধূর গলায় থাকা স্বর্ণের চেইন, গলার দুল ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। ধর্ষণের ঘটনার পর তারা প্রাইভেট কার আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। প্রেস ব্রিফিংকালে উপ-পুলিশ কমিশনার সোহেল রেজা জানিয়েছেন- ধর্ষণের ঘটনার বাইরে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় আরো অপরাধ সংঘঠিত হয়েছে। এসব অপরাধের অভিযোগে ৮ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল একই সঙ্গে ওই চার্জশিটও দাখিল করা হয়।

দৈনিক মানবজমিন কপি

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top