ছাত্র মজলিস সিলেট পূর্ব ও পশ্চিম জেলা শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:১৬:০৪,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৩২ বার পঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব ও পশ্চিম জেলা শাখার যৌথ উদ্যোগে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর ২০২০ইং) সকাল ১০টা থেকে জেলা মজলিস মিলনায়তনে ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।
ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র মজলিস শাবিপ্রবি শাখা সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারী মুহাম্মদ শাহাবুদ্দীন, সিলেট পূর্ব জেলা সেক্রেটারী রুহুল আমীন।
দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক সাইফুর রহমান সয়েফ, সিলেট পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক মুজাম্মিল হক, সিলেট পূর্ব জেলা অফিস ও পাঠাগার সম্পাদক এমাদ উদ্দীন, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক সাদিকুর রহমান, পশ্চিম জেলা প্রকাশনা ও পাঠাগার সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।









