উত্তর মোহাম্মদপুর মসজিদে মজলিস নেতা মাও. দিলওয়ার হোসাইনের অনুদান প্রদান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫১:৩৮,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৫৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৩ বালাগঞ্জ দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এর গণমানুষের প্রিয় নেতা খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাও. দিলওয়ার হোসাইনের পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর জামে মসজিদের নির্মাণ কাজে নগদ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে খেলাফত মজলিসের দায়িত্বশীলগণ এই টাকা মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. আব্দুল মুক্তাদির লায়েক, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি মাও. আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক হা. মাও. সামছুল ইসলাম, মসজিদ কমিটির দায়িত্বশীল সহ এলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।









