logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় একদিনে ঝরলো ২১ প্রাণ

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৩১,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৪৩১ বার পঠিত

একদিনে দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরে গেল ২১ জনের প্রাণ। শুক্রবার (৪ ডিসেম্বর) বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে এসব দুর্ঘটনা ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন।

এছাড়া মাগুরায় তিনজন, নাটোর, ভোলা, ফরিদপুর এবং ঢাকার মতিঝিল ও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন করে মারা গেছেন।

ঢাকা: রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নুর সাহিবা আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন। সকাল পৌনে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
অপরদিকে যাত্রাবাড়ীর মানিকদি এলাকায় ট্রাকের ধাক্কায় ইফতিখার খলিল ইফতি (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অনন্ত বড়ুয়া (১৮) নামের আরেক শিক্ষার্থী। ইফতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউচাইল গ্রামে। বর্তমানে কদমতলী খালপার হক সোসাইটি সবুজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। বেলা আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। অন্যজন অটোরিকশার চালক বলে জানা গেছে। এদের একজন শিশু ও দুইজন নারী রয়েছেন।

টাঙ্গাইল: শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। উপজেলার কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

মাগুরা: মাগুরার ঠাকুরবাড়ী এলাকায় সবজির ট্রাকের ধাক্কায় দুই গৃহবধু ও রাজাপুরে ইজিবাইকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী (পল্লী চিকিৎসক) নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ী এলাকায় একটি সবজি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই গৃহবধূকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণলতা নামের এক নারী নিহত হন। অপর গৃহবধূ সাথী মজুমদারকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে মহম্মদপুর উপজেলার নড়াইল-রাজাপুর সড়কের রাজপুর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহাদ আলী নামের এক পল্লী চিকিৎসক আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

নাটোর: নাটোর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলাল ফকির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আলাল ফকির বাড়ির পাশে হয়বতপুর বাসস্ট্যান্ড মসজিদে নামাজ শেষ করে চা খাওয়ার জন্য হাইওয়ে পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা এক ট্রাকের চাকার নিচে পড়ে তার দুই পা পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বানা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা: ভোলার বাংলাবাজারে একটি মালবাহী ট্রলির চাপায় নিজাম উদ্দিন মিরন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকায় আরো দুইজন আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার দুপুরে বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসে সামনে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিরন তার মোটরসাইকেলে আরও দুইজনসহ বোরহানউদ্দিন থেকে ভোলায় যাচ্ছিলেন। ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল উল্টে ঘটনাস্থলে তিনি নিহত হন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top