সিলেটে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:৩৪,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৯৩ বার পঠিতসিলেট শহরতলী কুমারগাঁও এলাকা থেকে ৩২ পিস ইয়াবাসহ ৩ যুবক যুবতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। ওইদিন তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল, জকিগঞ্জের ২নং বীরশ্রী ইউনিয়নের আব্দুস সালামের ছেলে কাওছার আহমদ (২৯), মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা বাজার ইউনিয়নের একা মধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল আহমদ (২৬),মুন্সিগঞ্জের সদর থানার মুক্তারপুর (পূর্বশীল মন্দির) গ্রামের মৃত উর্পল দাশের মেয়ে পিচ্চি সনি (২৩)।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার ৬ শত টাকা।









