খাবারে কাপড়ের রঙ: পাঁচভাই,পানসী রেস্টুরেন্টকে ছয় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:০৯,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৮৮ বার পঠিতঅস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারে কাপড়ের রঙ মেশানো ও বাসি গ্রিল বিক্রিসহ বিভিন্ন অভিযোগে নগরীর পাঁচভাই রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় রেস্টুরেন্ট দুটিকে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করেন র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টে সোমবার দুপুরে র্যাবের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারে কাপড়ের রঙ মেশানো, অপরিচ্ছন্ন পরিবেশে যত্রতত্র ভাবে খাবার তৈরি ও পরিবেশন এবং বাসি গ্রিল প্রস্তুত করে বিক্রি করার সত্যতা পাওয়া যায়। ফলে ভ্রাম্যমাণ আদালত দুটি রেস্টেুরেন্টকে তিন লাখ টাকা করে জরিমানা করেন।









